সিএনজি-চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো আরোহীর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ ফাইল ছবি
রাজধানীর শ্যামপুরে সিএনজি-চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শেখ ফরিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শেখ ফরিদ ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।
রোববার (২৯ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা আরোহী দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে শেখ ফরিদকে মৃত ঘোষণা করেন।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রশিদ বলেন, শ্যামপুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী শেখ ফরিদ ও আরেক ব্যক্তি গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে শেখ ফরিদকে চিকিৎসকৃত ঘোষণা করেন, অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
ট্রেনের ছাদের যাত্রীদের জংশনের টিনশেডে মূত্রত্যাগ, নেটিজেনদের সমালোচনা
প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
নিহত শেখ ফরিদের মামা সোয়াইব জানান, ফরিদ ফুটপাতে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালিশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে। কর্মসূত্রে রাজধানীর কদমতলির দনিয়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ২ আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা করা
- ৩ তেল সংকটে কমছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির ট্রিপ
- ৪ আরও দুই সচিব প্রত্যাহার, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
- ৫ পহেলা বৈশাখ ১১ ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী