সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার
সংসদ অধিবেশনে কথা বলেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ/ছবি: সংগৃহীত
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে অধিবেশন চলাকালে সতর্ক করে দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদে।
মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে প্রশ্ন উত্থাপনকালে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা, সম্মানিত মাদরাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়ে আমি তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ সংসদে উপস্থাপন করছি।’
এই মন্তব্য স্পিকারের নজরে এলে তিনি সংসদ সদস্যকে সতর্কবার্তা দেন। স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে মন্তব্য সংসদে রাখতে পারেন না। তবে আমি আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই। পরেরবার সতর্ক হবেন।’
কেএইচ/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাত স্থবির, সংসদে স্বাস্থ্যমন্ত্রী
- ২ সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন
- ৩ শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- ৪ জ্বালানি সংকটে নারায়ণগঞ্জ-নরসিংদী রুটে স্বাভাবিক লঞ্চ চলাচল ব্যাহত
- ৫ বিএনপি সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় ভারত, ভিসাও সহজ করবে