শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
হাসপাতালে চিকিৎসাধীন মীর মুস্তাফিজুর রহমানের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু/ছবি সংগৃহীত
জুলাই গণআন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মীর মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর পক্ষে সেখানে তাকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও তুলে দেন মীর মুগ্ধের পরিবারের হাতে। দায়িত্ব নেন চিকিৎসারও।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, প্রফেসর ডা. মো. খালেকুজ্জামান, প্রফেসর ডা. মো. মহসীন হোসেন, প্রফেসর ডা. তৌফিকুজ্জামান, প্রফেসর ডা. আশরাফ, সহযোগী অধ্যাপক ডা. এটিএম নূরন্নবী, সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. শ্যামল, সহকারী অধ্যাপক ডা. সারোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান রিপন, সহকারী পরিচালক ডা. মেজবাহ, ডা. মো. সামিউর রহমান, ডা. হাসিবুল ইসলাম, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ ও অপু দেবনাথ।
গত সোমবার শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়। রিং পরানোর পর এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কেএইচ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির
- ২ হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি
- ৩ এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু: জামায়াত আমির
- ৪ নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
- ৫ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী