ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মার্চে রাজনৈতিক অস্থিরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে: এমএসএফ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চলতি মার্চ মাসে রাজনৈতিক অস্থিরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এমএসএফ জানিয়েছে, গত ফেব্রুয়ারির তুলনায় চলতি মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা ২৪৫ শতাংশ এবং নিহতের সংখ্যা সাত গুণ বেড়েছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) পরিসংখ্যানভিত্তিক এ পর্যবেক্ষণ জানায় এমএসএফ।

সংগঠনটি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতার সংখ্যা ছিল ১৮টি, মার্চে তা তিন গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫৬টিতে। ফেব্রুয়ারিতে এসব ঘটনায় আহত হন ১১৮ জন, মার্চে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯০ জনে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দুজন। মার্চে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। মার্চে রাজনৈতিক অস্থিরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এমএসএফ।

এ ছাড়া ফেব্রুয়ারির তুলনায় মার্চে গণপিটুনি ও নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে। ফেব্রুয়ারিতে গণপিটুনির ঘটনা ছিল ৩১, মার্চে তা বেড়ে হয় ৩৬। মার্চে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয় ৫৩টি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুজন ও কারা হেফাজতে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মার্চে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে তিনটি।

এসএম/এমএমকে