তুরাগে সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বস্তির আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: জাগো নিউজ
রাজধানীর তুরাগ থানার রানাভোলায় আব্দুর রহমান হাইস্কুলসংলগ্ন একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে লাগা আগুন রাত ৭টা ১৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবরে উত্তরা ফায়ার স্টেশনের দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিটের ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পাঁচটি ইউনিটের প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।
টিটি/এমএএইচ/