গুলশানের মতো বড় ঘটনার পরিকল্পনা ছিল : আইজিপি
ফাইল ছবি
রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে যে ৯ জঙ্গি নিহত হয়েছেন তাদের গুলশানের মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
কল্যাণপুরে অভিযান শেষে অভিযানের বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান আইজিপি।
ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এক ঘণ্টার অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টর্ম ২৬।’
তিনি বলেন, আইএস বলা হলেও এরা কেউ আসলে আইএস নয়। সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি। গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল এদের।
এই জঙ্গি আস্তানায় গুলশানে নিহত জঙ্গিদের মতো কালো পোশাক ছিল বলেও জানান তিনি।
আইজিপি বলেন, সোমবার রাত ১১টায় স্থানীয়দের সহায়তায় সেখানে অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ১১ টার দিকে ৫ নং বাসা থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর বাসাটি ঘিরে ফেলা হয়। রাতে অভিযান চালাতে নিষেধ করা হয়। ভোরে অভিযান শুরু হলে ৯ জঙ্গি নিহত হয়।
জেইউ/এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের