রায়ে সন্তুষ্ট নজরুলের পরিবার
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় সোমবার ঘোষিত ২৬ জনের ফাঁসি ও অন্য ৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে হত্যাকাণ্ডের শিকার প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিবার।
বিচারকের রায় প্রদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও মেয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী তথা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দ্রুত রায় কার্যকর দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় প্রদান করেন।
এমইউ/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব