ট্যানারি শ্রমিকদের সমাবেশে হাজী সেলিম
বিভিন্ন দাবিতে ডাকা হাজারীবাগে ট্যানারি শ্রমিকদের সমাবেশে অংশ নিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিম। সোমবার দুপুরে সমাবেশস্থলে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন তিনি। তবে একাত্মতা প্রকাশ করলেও তিনি কোনো বক্তব্য রাখেননি।
আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে হাজারীবাগের ট্যানারিতে সেই সংযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা। তা না হলে দেশব্যাপী অন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বিপন্ন চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রাজধানীর হাজারীবাগে সোমবার সকালে শুরু হওয়া সমাবেশ থেকে এই হুমকি দেন ট্যানারি মালিকরা।
সমাবেশে ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দিচ্ছেন। এ সময় তারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার দাবি জানান।
এসআই/এমএম/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪