হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরে বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, বাঁধের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।
রোববার সচিবালয়ে হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, হাওরের বাঁধের উচ্চতা সাড়ে ৬ মিটার। আর এবার পানির উচ্চতা ছিল ৮ দশমিক ১ মিটার। গত ২০ বছরে এমন হয়নি।
আনিসুল ইসলাম বলেন, গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চারদিনে পানির সমতল সিলেটে প্রায় সাড়ে ৮ মিটার ও সুনামগঞ্জে ৫ মিটার বেড়েছে। আর কখনও এমনটা বাড়েনি। পানির উচ্চতার জন্য বন্যা হয়েছে।
এমইউএইচ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের