পুলিশের শটগানে শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর গুলশান-২ এলাকায় পুলিশের শটগানের গুলিতে তিনি আহত হন।
বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।
গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া জাগো নিউজকে বলেন, এক পুলিশ সদস্যের অসাবধানতার কারণে শটগানের গুলি তার গায়ে লেগেছে বলে শুনেছি। উনি এখন সুস্থ আছেন। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।
এআর/এএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে প্রচলিত হবে: আইনমন্ত্রী
- ২ এক/এগারোর সময়ের মানবতাবিরোধী অপরাধেরও বিচার করবে ট্রাইব্যুনাল
- ৩ সংসদ অধিবেশনেও পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের
- ৪ গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: আন্দালিব পার্থ
- ৫ সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী