ক্রিকেটার আরাফাত সানির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী নাসরিন সুলতানা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রাজধানীর জিগাতলার রেনেসা হাসপাতালের আইসিইউতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাসরিন সুলতানার ছোট বোন শারমিন সুলতানা।
শুক্রবার বেলা ১১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শারমিন সুলতানা।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় আপুর (নাসরিন) মোবাইলে সানির ফোন আসে। এ সময় তিনি বাইরে গিয়ে কথা বলেন। কথা বলার সময় আপু চেচামেচি ও কান্নাকাটি করেন। পরে তিনি ৫০টি ঘুমের ওষুধ খায়। পরিবারের লোকজন ঘুমের ওষুধ খাওয়ার বিষয়টি সকালে টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে।
এদিকে আরাফাত সানির মা নারগিস আক্তার বলেন, বিষয়টা আমরা শুনেছি। তবে তার আত্মহত্যার চেষ্টাতে আমাদের কিছু্ যায় আসে না।
জেএ/এএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আইজিপি
- ২ কয়রায় নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে এক হাজার মানুষের সেবা
- ৩ সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের
- ৪ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৫ কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা