ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীর হাজারীবাগ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ছিনতাইকারীচক্রের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার রাতে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ২ গুলিবিদ্ধসহ আরও তিনজনকে আটক করেছে র‌্যাব-২। গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে র‌্যাব-২-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ জাগো নিউজকে বলেন, হাজারীবাগে বেড়িবাঁধের রাস্তার উপর সংঘবদ্ধ ছিনতাইকারী দল অবস্থান করছে জানতে পেরে র‌্যাব-২ এর একটি টিম সেখানে যায়। র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় ও পালাতে গিয়ে আটক হয় ৩ জন। গুলিবিদ্ধ দুজনকে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। আটক ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এআরএস

আরও পড়ুন