রায়ে প্রশ্ন তোলার অবকাশ নেই : শফিক আহমেদ
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের প্রতিক্রিয়ার সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, রায় নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এই মামলার সকল তথ্য-উপাত্ত, সাক্ষ্য ও উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। এরপর তারা রায় দিয়েছেন। সংবিধান অনুযায়ী রায়ের গ্রহণযোগ্যতা আছে। সবাইকে এ রায় মেনে নিতে হবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী সমন্বয়কারী সানাউল হক বলেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন তার সমালোচনা বা এ রায়কে অন্যকিছু বলার অবকাশ নেই। তবে বলতে গেলে এ রায়ে আমরা সন্তুষ্ট নয়।
সর্বশেষ - জাতীয়
- ১ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ২ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে
- ৩ ৭ বছরেও সংস্কার হয়নি শহীদ জিয়া শিশু পার্ক, আনন্দবঞ্চিত শিশুরা
- ৪ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই
- ৫ ২৫ মার্চ: বিদেশি সংবাদমাধ্যমের দৃষ্টিতে ‘নরকের দরজা উন্মোচন’