দু’দিনের সফরে ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকা পৌঁছেছেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা নিয়েও আলোচনা হবে।
বরিস জনসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
ওআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব