ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট : নিষেধাজ্ঞা প্রত্যাহার শিগগিরই
ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শিগগিরই ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
২০১৬ সালের মার্চ মাসে আরোপিত এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রত্যাহার করতে যাওয়ার প্রেক্ষাপটে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে ব্রিটিশ হাইকশিনার অ্যালিসন ব্লেক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন বরিস জনসন।
বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪