লালবাগে বাবার হাতে ছেলে খুন
রাজধানীর লালবাগে বাবার ছুরিকাঘাতে ছেলে শাহিন ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনার শাহীনের ভাই সাইফুল ইসলামকে আটক করেছে। নিহত শাহিন মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাবা ছেলের ঝগড়ার এক পর্যায়ে শাহিনকে ছুরিকাঘাতে করলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহীনের স্ত্রী অাসমা অাক্তার ও তাদের দুই সন্তান রয়েছে। তারা লালবাগের আজিমপুরে ৪১ নিউ পল্টনে নিজেদের ১১ তলাবিশিষ্ট ভবনের ৫ম তলায় সপরিবারে থাকেন।
লালবাগ থানার ওসির বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, কি নিয়ে ঝগড়া হয়েছে তা এখনও জানা যায়নি। তার স্বজনরা বলছে ছেলে মাদকাসক্ত ছিল। এ ঘটনায় অভিযুক্ত বাবা নূর ইসলাম পলাতক রয়েছে। শাহিনের ছোট ভাই সাইদুল ইসলামকে অাটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাদ্দাম হোসাইন/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের