সদরঘাটে লঞ্চের ধাক্কায় ডিঙি নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ
ফাইল ছবি
রাজধানীর সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে গেছে। ওই ডিঙি নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে ছয়জন তীরে সাঁতার কেটে পৌঁছতে পারলেও নিখোঁজ রয়েছেন দুজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ।
সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক।
তিনি জাগো নিউজকে জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরঘাটে লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এমভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী একটি ডিঙি নৌকা। আটজন যাত্রীর মধ্যে এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে। তবে সর্বশেষ রাত সাড়ে ৮টা অবধি নিখোঁজদের খোঁজ মেলেনি।
জেইউ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের