মিরপুরে দগ্ধ শিশুটি মারা গেছে
রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সাত মাসের শিশু তানিম মারা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হন শিশুটি বাবা-মা। তারা হলেন- মানিক (৩০) ও তার স্ত্রী মিনা (২২)। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটি মারা যায়।
এর আগে মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, শিশুটিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অাহত স্বামী-স্ত্রী ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
অাহতদের স্বজনরা জানায়, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় গ্যাস লাইন বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হন।
দগ্ধ মানিক ওই বাসার সিকিউরিটির দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।
এসএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪