মিরপুরে বিস্ফোরণ : শিশু সন্তানের পর চলে গেলেন মাও
রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সাত মাসের শিশু তানিমের পর তার মা মিনারও (২২) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।
বার্ন ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন জাগো নিউজকে জানান, নিহত মিনার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। এ ধরনের রোগীর চিকিৎসা খুবই ক্রিটিক্যাল। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।
মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় এই বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। স্বজনরা জানায়, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় দ্বগ্ধ শিশুটির বাবা মানিক (৩০) ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি ওই বাসার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।
এসএইচ/এমবিআর/এসএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪