ধানমন্ডি ঝিগাতলায় চলছে বিশেষ অভিযান
ছবি-ফাইল
পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাদ্য ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকায় বিশেষ অভিযান করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার দুপুর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের তদারকিতে রয়েছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করছেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। সার্বিক সহযোগিতায় রয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে বলেন, দুপুর থেকে অভিযান শুরু হয়েছে। ২টা পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানকে সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে ধানমন্ডির ঝিগাতলার কড়াই গোস্তকে দেড় লাখ টাকা, সরকারি নির্ধারিত মুল্যের চেয়ে খাসির মাংসের দাম বেশি রাখার অভিযোগে বেঙ্গল মিটকে ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্য আদায় ও পণ্যের গায়ে বিক্রয়মূল্য লেখা না থাকায় মীনা বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এখন অভিযান চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এসআই/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের