ঈদে নভোএয়ার এর অতিরিক্ত ফ্লাইট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ঈদের ছুটিতে যাত্রীদের স্বাচ্ছন্দময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার ১২-১৫ জুন পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন অতিরিক্ত ২টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র নিলাদ্রী মাহারত্ন।
তিনি জানান, বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
আরএম/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের