ঢামেকে ইয়াবাসহ আনসার সদস্য আটক
ছবি-ফাইল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে ইয়াবাসহ অাসাদ মিয়া (৩৫) নামে এক অানসার সদস্যকে অাটক করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় তাকে অাটক করা হয় বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তবে এ বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো সুর্নিদিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এসআই বাচ্চু মিয়া জানান, রাত ১টার দিকে অানসার সদস্য অাসাদ মিয়াকে ইয়াবাসহ ডিবি পুলিশ অাটক করেছে। তবে কত পিস ইয়াবা এবং ডিবির কোন শাখায় তাকে নেয়া হয়েছে এসব তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
এসএইচ/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪