দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ফরিদ হোসাইনের মেয়াদ বাড়ল
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে ফরিদ হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করেছে সরকার।
রোববার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২২ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হলো।
সিনিয়র সাংবাদিক এবং এসোসিয়েটেড প্রেসের (এপি) সাবেক বাংলাদেশ ব্যুরো প্রধান ফরিদ হোসাইনকে ২০০৬ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।
এসআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪