ছাত্রলীগ নেতার ‘সেই অস্ত্র’ কার্তুজসহ উদ্ধার
ফাইল ছবি
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অবৈধ অস্ত্র বহনকারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিকের সেই অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাব্বির সাদিককে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে সিআরবি বক্ষ্যব্যাধি হাসপাতালের পাশ থেকে সেই বন্দুক (শাটারগান) ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার অস্ত্র আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সাব্বির সাদিককে আদালতে হাজির করা হলে এ তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাব্বিরকে গ্রেফতার করা হয়। এরপর তার কাছ থেকে তথ্য পেয়ে সিআরবি এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
এর আগে গত বুধবার দুপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম কলেজের সামনের সড়ক। সংঘর্ষে যোগ দেয় বিপুল সংখ্যক বহিরাগত তরুণ। তাদের কারও কারও হাতে রামদা-কিরিচ দেখা যায়।
সেদিন বেলা পৌনে ১টার দিকে গণি বেকারি মোড়ে কাপড়ে মুখ ঢাকা ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক অস্ত্র হাতে রাস্তায় নেমে আসে। এ সময় সাদা শার্ট পরিহিত ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে শাটারগান উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখেন প্রত্যক্ষদর্শীরা।
আবু আজাদ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের