প্রাণিসম্পদ উন্নয়নে ৫শ’ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশের প্রাণিসম্পদ ও ডেইরি পণ্যের উন্নয়নে পাঁচশ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশেষ করে ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারী কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সুবিধার সৃষ্টি হবে।
বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফন বলেন, এই অর্থ দিয়ে প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে। প্রত্যন্ত অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে রয়েছে মোট শ্রমশক্তির ১৪ শতাংশ। গ্রাম অঞ্চলের ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংক এ সহায়তা দিচ্ছে এজন্য যে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১.৫ বিলিয়ন ডিম, ০.৫ মিলিয়ন টন মাংস ও ৫.৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে।
জেপি/এমএমজেড/এএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের