মোদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা শেখ হাসিনার
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির বাংলাদেশ মিশন এক বার্তায় জানিয়েছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের চমৎকার সময় যাচ্ছে। ভারত শুধু বাংলাদেশের ঘনিষ্ট প্রতিবেশীই নয়, দুই দেশই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নিজেদের মধ্যে সাধারণ বিষয়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং বেড়ে ওঠার সঙ্গে আমাদের দুই দেশের অনেক মিল রয়েছে। যা সামনের দিনগুলোতে দুই দেশের প্রগতি এবং উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে।’
ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে পালন করা হয়। ওইদিন গণপরিষদে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। এর আগ পর্যন্ত ভারতের শাসন ব্যবস্থা ‘১৯৩৫ সালের ভারত সরকার আইন’ অনুযায়ী চলত। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় দিবস।
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪