শাসনমিত্র মহাস্থবিরের সুবর্ণ জন্মজয়ন্তীর অনুষ্ঠান
চট্টগ্রামের ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ আনোয়ারা থানার তালসরা মুৎসুদ্দিপাড়ার বিবেকারাম বিহারের অধ্যক্ষ ও সপ্তগ্রাম শাসন কল্যান ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শাসনমিত্র মহাস্থবিরের ৬৯তম জন্মজয়ন্তী ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি তালসরা মুৎসুদ্দিপাড়ার বিবেকারাম বিহারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়য়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষণ বড়য়াসহ বৌদ্ধ সংঘঠনের নেতৃবৃন্দরা।
আরো উপস্থিত থাকবেন সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির, উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির, অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারন সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়সহ আরো অনেকে।
প্রায় তিন হাজার পূর্ণ্যাথীসহ ৩০০ ভিক্ষু এই অনুষ্ঠানে যোগদান করবেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ