ওভার ব্রিজের নিচেই ট্রাকচাপায় গেল নারীর প্রাণ
রাজধানীর মধ্য বাড্ডায় ট্রাকচাপায় জিন্না (৫০) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে মধ্য বাড্ডা ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মধ্য বাড্ডা ওভার ব্রিজের নিচে ছেলে নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় জিন্নার মুত্যু হয়। নিহতের ছেলে সুস্থ আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। জিন্না ঢাকার বাড্ডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।
এআর/এনডিএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক