মুগদায় ৪৮৫ পিস ইয়াবাসহ আটক ৫
রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার সকালে মুগদা থানধীন মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- রেহান খান রুবেল (২৩), জীবন (২২), মো. সুজন (২৪), ফরহাদ হোসেন (৩৪) ও সোনা মিয়া রাসেল (২৫)।
মেজর আশরাফুল হক জানান, দীর্ঘদিন রাজধানীর মুগদাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে তারা। আটক করার সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি মুগদা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪