তৃতীয় ধাপে ২৫ জেলায় ১১৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলায় ১১৯টি উপজেলায় ভোটগ্রহণ হবে ২৪ মার্চ। এই ভোটগ্রহণকে কেন্দ্র করে ১১৯ জন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (হাকিম) নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ মার্চ) ইসির উপসচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার সই এক নথিতে এই ১১৯ জন হাকিমকে নিয়োগ দেয়া হয়।
নথিতে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১৯০ নম্বর ধারার ১ উপধারা অনুযায়ী ১১৯ জন কর্মকর্তাকে ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ ২২ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির হাকিম হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
তৃতীয় ধাপে যারা ১১৯ উপজেলায় হাকিম হলেন
পিডি/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪