বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস আজ
আজ ২১ মার্চ, বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে দিবসটি পালিত হয়। ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হন ৬৯ জন মানুষ। ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি পালিত হয়।
দিবসটি পালনে সরকারের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে সচেতনতামূলক বাণী, বক্তৃতা, তথ্য তুলে ধরা হবে আজ।
জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের