রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৭
ফাইল ছবি
মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৩ হাজার একশ ৯ পিস ইয়াবা, ১ কেজি ২২০ গ্রাম হেরোইন, এক কেজি ৮২০ গ্রাম গাঁজা, ৪২২ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।
জেইউ/এমএসএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯
- ২ গ্যাস লাইটার কারখানার আগুন পুরোপুরি নিভলো সাড়ে ৩ ঘণ্টায়
- ৩ জ্বালানি সংকট-অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি
- ৪ নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা
- ৫ প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ