বছিলায় জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে র্যাব, গুলি বিনিময়
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভোরের দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার ভোরে বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র্যাব। এর কিছুক্ষণ পর ওই বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরাপদ দূরত্বে থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সকাল হলে অভিযান চালানো হবে।
জেইউ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪