ডাকটিকিট সংগ্রাহকদের নতুন সংগঠন ‘ফিলাটেলিক সোসাইটি’
‘ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ’ নামে ডাকটিকিট সংগ্রাহকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বাংলাদেশের ডাকটিকিট সংক্রান্ত বিষয়ের প্রচার ও প্রসারের লক্ষ্যে বুধবার (১ মে) সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সংগঠনটির নিয়মিত কার্যক্রমসমূহের মধ্যে থাকবে ডাকটিকিট প্রদর্শনী, কর্মশালা আয়োজন ও বিভিন্ন প্রচারণামূলক আয়োজন।
এই সংগঠন পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মুহাম্মদ আকবর হুসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান খুরশিদ রুমি দায়িত্ব পালন করবেন। আর কোষাধাক্ষ হিসেবে থাকছেন অরূপ কুমার সাহা।
কমিটির সদস্যরা হলেন- সানাউল হক চৌধুরি, শেখ শফিকুল ইসলাম, এ জেড এম আখলাকুর রহমান, মাসুদ আহমেদ, মাসুম মাহমুদ, সারাহ খুরশিদ, মাইশা ফারহাত হোসেন ও নাফিসা আঞ্জুম আজমি শেখ।
এফএইচ/এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ আদাবরের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৩ ‘পণ্য দিতে পারবো ৪০০ জনকে, আধাঘণ্টার মধ্যে আসবে হাজারখানেক লোক’
- ৪ পহেলা বৈশাখের আগেই শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন
- ৫ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি