কারখানার গলিত লোহায় ঝলসে গেলেন তিন শ্রমিক
চট্টগ্রাম নগরের ষোলশহর রুবি গেইট এলাকায় বেঞ্চ স্টিল কারখানায় গলিত লোহায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, কারখানায় কাজ করার সময় গলিত লোহা ছিটকে পড়ে ওই তিন শ্রমিকের শরীর ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, তাদের শরীরের ৮ থেকে ১০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আবু আজাদ/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪