ওয়ারীতে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
রাজধানীর ওয়ারী এলাকায় ছিনতাইকালে পুলিশের গুলিতে আকাশ (৩০) নামের একজন আহত হয়েছেন। পুলিশের দাবি আকাশ ছিনতাইকারী। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে টিকাটুলি অভিসার সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ওয়ারীর সিনেমা হল এলাকায় ৩/৪ জন ছিনতাই করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের পিছু নিলে ছিনতাইকারীরা ককটেল ছুড়ে মারে। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে আকাশ আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেইউ/এএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক