ডিএমপির ৪ থানার ওসিকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নতুন থানায় বদলি করা হয়েছে।
সম্প্রতি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে চকবাজার থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদারকে তেজগাঁও থানায়, তেজগাঁও থানার মো. মাজহারুল ইসলামকে সূত্রাপুর থানায়, লালবাগ থানার ওসি সুবাস কুমার পালকে চকবাজার থানায় ও সূত্রাপুর থানার ওসি কে এম আশরাফ উদ্দিনকে লালবাগ থানায় পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
এআর/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব