উত্তরখানে সাকিব হত্যা : মূল হোতাসহ আটক ৩
ফাইল ছবি
রাজধানীর উত্তরখানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাঞ্চল্যকর সাকিব (২০) হত্যার ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশের এলিটফোর্স র্যাব।
সোমবার (১৭ জুন) রাতে উত্তরা থেকে ঘটনার মূল হোতা মো. শাহীন ওরফে ব্ল্যাক শাহীনসহ (২৪) তাদের আটক করে র্যাব-১ এর একটি দল। এ সময় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শনিবার বিকেলে উত্তরখানের বাটুলিয়া নদীর পাড়ে ছিনতাইকারীদের হামলার শিকার হন সাকিব ও তার বন্ধু শিপন।
পরিবার জানায়, শনিবার ছুটির দিন থাকায় দুই বন্ধু নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে তিন- চারজন ছিনতাইকারী তাদের পথ রোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা সাকিবের বাম পাজরে ও পিঠে এবং শিপনের পিঠে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় দুইজনকে প্রথমে উত্তরার একটি হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতে সাকিবকে মৃত ঘোষণা করেন। আহত শিপন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
জেইউ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪