পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ১২ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
পরিবেশ দূষণের দায়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও সিলেটের চারটি কারখানাকে ১২ লাখ ৩০ হাজার ৭২০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। কারখানাগুলোতে সৃষ্ট তরল বর্জ্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ এর মানবর্হিভূত হওয়ায় এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় শব্দদূষণ করায় এ জরিমানা করা হয়।
সোমবার পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত শুনানিতে অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক রুবিনা ফেরদৌসী এ ক্ষতিপূরণ ধার্য করেন।
পরিবেশ অধিদফতর, সদর দফতর ঢাকার উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের জয়দেবপুরের এস এস ফিলিং স্টেশনকে ২ লাখ, নারায়ণগঞ্জের করীফ ফার্মাসিউটিক্যালসকে ৩০ হাজার ৭২০ টাকা, গাজীপুরের মেঘনা নিটিং কম্পোজিটকে ৮ লাখ টাকা ও সিলেটের শেখ অক্সিজেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এমইউ/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪