লালবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীর লালবাগের পোস্তায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
বুধবার রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লালবাগের পোস্তার ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত। দুর্ঘটনাস্থলে একটি প্লাস্টিকের খেলনার গোডাউন ছিল। ঈদের ছুটির কারণে কারখানায় লোকজন ছিল না।
জেইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের