মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজন ডাক্তারসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার মহাখালী ডিওএইচএস থেকে এই চক্রকে আটক করা হয়। এ সময় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা জসীম উদ্দীন এবং ডাক্তার সৌভন। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
# মেডিকেলে ‘শতভাগ ভর্তির নিশ্চয়তা’ দিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র
# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর
# প্রশ্নপত্র তো সেফটি ট্র্যাঙ্কে তালা মারা, পাবে কোথায়?
# পরীক্ষার্থীদের আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ
এআর/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক