চলতি বছর মক্কায় ১০০ হাজির মৃত্যু
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে সর্বমোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। হাজিদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার জন্য অপেক্ষমান আরও এক হাজি গতকাল বৃহস্পতিবার পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার নাম তৈয়ব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। পাসপোর্ট নম্বর বিটি ০১২৭৩৮০।
ঠাকুরগাও জেলার হরিপুরের বাসিন্দা মো. তৈয়ব আলী বেসরকারি মারওয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে গত ২৮ জুলাই সৌদি এয়ারলাইন্স এসবি ৮০৭ ফ্লাইটে হজ পালনে যান।
এমইউ/এমএসএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের