হজে গেলেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
হজ শেষে ৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। সুন্দর ও সুস্থভাবে যাতে হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন সেজন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন ডেপুটি স্পিকার।
এইচএস/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত
- ২ ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই
- ৩ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের
- ৪ এফবিআইয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইজিপির
- ৫ ঢাবিতে যদি ‘গাছের ডালে কাউয়া’ স্লোগান হয় তাহলে মানবাধিকার আসবে না