ইউক্যাশে দেয়া যাবে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কেসের জরিমানা
নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের মধ্যে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ইউসিবির মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ইউক্যাশের যেকোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ইউক্যাশ একাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।
ইউসিবির এসইভিপি ও হেড অব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এ টি এম তাহমিদুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ২ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৩ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৪ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৫ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী