সিনিয়র সচিব হলেন ৪ কর্মকর্তা
আরও চার সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীনকে সিনিয়র সচিব করা হয়েছে।
সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১২ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
আরএমএম/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির
- ২ হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি
- ৩ এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু: জামায়াত আমির
- ৪ নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
- ৫ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী