মিনায় হাজি হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে তিন শতাধিক হাজি নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি মিনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিনায় নিহত হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদের দিনে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় হাজিদের ভিড়ে পদদলিত হয়ে ৩১০ জন নিহত ও চার শতাধিক হাজি নিহত হয়েছেন।
এসএ/এসআইএস/এমএএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৩ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৪ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ
- ৫ আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক