গ্যাসের চুলা কেড়ে নিলো যুবকের প্রাণ
প্রতীকী ছবি
রাজধানীর বাসাবোর সবুজবাগ এলাকায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মাহমুদুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বাবার নাম আব্দুস ছাত্তার। নিহতের নিকটাত্মীয় আশিক জানান, রাতে গ্যাসের চুলা থেকে মশার কয়েল ধরানোর সময় দগ্ধ হন মাহমুদুল।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের