বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর
শারদীয় দুর্গোৎসবের নবমী ও দশমীর তিথি এবার একই দিনে পড়ায় বিজয়া দশমীর সরকারি ছুটি এক দিন এগিয়ে আনা হয়েছে। ২৩ অক্টোবরের পরিবর্তে এবার ২২ অক্টোবর সারা দেশে বিজয়া দশমীর ছুটি থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা একথা জানান। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর ছুটির তারিখ পরিবর্তনের বিষয়টি জানান তিনি।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় বিজয়া দশমীর সরকারি ছুটির দিন ঠিক রাখা হয়েছিল ২৩ অক্টোবর। কিন্তু পঞ্জিকার তিথি অনুযায়ী ২২ তারিখই দশমীর তিথি হওয়ায় ছুটির তারিখ বদলের দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
এসএ/এসকেডি/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা