প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশেই গ্রেফতার করা হয়েছে। দলীয় কর্মীদের শাস্তি দেয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে পার পাবেন, এটা ভাবার কোনো কারণ নেই।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে তথ্য ছিল পাপিয়া অপকর্ম করছে। এ কারণে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেফতার করে পাপিয়াকে শাস্তি দিতে। র্যাব সে নির্দেশ অনুযায়ী পাপিয়াকে গ্রেফতার করেছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে বিএনপিও তো ক্ষমতায় ছিল। তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কত অন্যায় করেছে কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি কাউকে শাস্তি দিয়েছেন? এমন সৎ সাহস কি খালেদা জিয়ার আছে? অপরাধের জন্য তাদের নেতাকর্মীদের শাস্তি দিয়েছেন, এমন নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনারই রয়েছে।
অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেয়া হয়- শেখ হাসিনাই এর উদাহরণ সৃষ্টি করেছেন।
তারপরও বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে, অভিযোগ দিয়ে যাচ্ছে এটা তাদের অভ্যাস। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে একমাত্র দল অপরাধের কঠোর শাস্তি দেয়া।
নরসিংদী জেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামীমা নূর পাপিয়া। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুব মহিলা লীগ থেকে গত ২৩ ফেব্রুয়ারি আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ।
এফএইচএস/জেএইচ/জেআইএম
টাইমলাইন
- ০৫:৪২ পিএম, ১১ আগস্ট ২০২০ এবার জাল টাকার মামলায় পাপিয়া দম্পতিকে রিমান্ডে নিয়েছে র্যাব
- ০১:৩৬ পিএম, ১১ মার্চ ২০২০ ১৫ দিনের রিমান্ডে পাপিয়া দম্পতি
- ০৬:৫৬ পিএম, ১০ মার্চ ২০২০ পাপিয়াকে জড়িয়ে খবর, মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে এমপির মামলা
- ০৫:৫৮ পিএম, ১০ মার্চ ২০২০ পাপিয়ার ৩ মামলার তদন্তভার র্যাবে
- ০৯:৫৩ পিএম, ০৩ মার্চ ২০২০ পাপিয়া সম্পর্কিত ‘মনগড়া’ তথ্য প্রচার, যা বলছে ডিএমপি
- ০৮:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ পাপিয়ার অশ্লীল ভিডিও’র ফাঁদে ব্যবসায়ী
- ০৭:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ পাপিয়াদের গডফাদাররা কি থেকেই যাবে অদৃশ্যমান?
- ০৪:৫১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ পাপিয়ার এইচআইভি পরীক্ষার দাবি আলালের
- ০৪:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার : কাদের
- ০৮:৪০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ বাবার সংসার চলে গাড়ি ভাড়ায়, মেয়ে শত শত কোটি টাকার মালিক
- ০৪:৫৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫ দিনের রিমান্ডে পাপিয়া দম্পতি
- ০৪:০১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ পাপিয়াসহ চারজন পাঁচ দিনের রিমান্ডে
- ০৩:৪১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী পাপিয়ার বিচার হবে : কাদের
- ০৩:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িতের কথা স্বীকার পাপিয়ার
- ০৭:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ সুনির্দিষ্ট পেশা নেই তবুও পাপিয়ার আছে বাড়ি-গাড়ি-প্লট!
- ০৫:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ যুবনেত্রী পাপিয়ার ভয়ঙ্কর কর্মকাণ্ড নিয়ে মুখ খুলছে সাধারণ মানুষ
- ০৪:৪৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ সেই পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার
- ০২:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ এবার সেই পাপিয়ার বাসায় মিলল বিদেশি অস্ত্র-মদ
- ১০:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ সমাজসেবার আড়ালে অনৈতিক ব্যবসায় কোটিপতি পাপিয়া
সর্বশেষ - জাতীয়
- ১ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির
- ২ হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি
- ৩ এই পার্লামেন্টে আমি চার দিনের শিশু: জামায়াত আমির
- ৪ নখের কালি শুকাতে না শুকাতেই আমরা জুলাই সনদ ভুলিয়ে দিতে বসেছি
- ৫ রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী