কামরাঙ্গীরচরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে ৭ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
শিশুটির ফুফু জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। শিশুটির মা গৃহপরিচারিকার কাজ শেষে রাতে বাসায় ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত একটার দিকে বাসার পাশের গলিতে দাঁড়িয়ে কান্না করতে দেখে প্রতিবেশীরা খবর দেন। শিশুটির পোশাকে রক্তের দাগ ছিল। পরে অসুস্থ (রক্তাক্ত) অবস্থায় তাকে উদ্ধার করে বাবা-মাসহ মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, কে বা কারা এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন স্বজনেরা। তাদের অভিযোগ শিশুটিকে কে বা কারা ধর্ষণ করেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের শিক্ষায় ইউনিসেফের সঙ্গে ২০৩ কোটি টাকার চুক্তির অনুমোদন
- ২ অটোরিকশা ছিনতাই করে চালক হত্যা: চক্রের দুই সদস্য গ্রেফতার
- ৩ আজকের আবহাওয়া: ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
- ৪ খতিয়ান-ম্যাপ ব্যবস্থাপনা সফটওয়্যারের জন্য ৯৯ কোটি টাকার ব্যয় অনুমোদন
- ৫ এনআইডি সংশোধনে টাকা দাবি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত